বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি

তিন দিনে ৩৫০ কোটি টাকা আয়ের রেকর্ড জওয়ানের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

নিজেকে আরও একবার চিনিয়ে দিলেন শাহরুখ খান। এবার বক্স অফিসে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তিনি। মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই ৩০০ কোটির ঘরে পৌঁছে গেছে ‘জওয়ান’। ভারতের চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞ মনোবালা ভি জানিয়েছেন, প্রথম তিন দিনেই বিশ্বজুড়ে ৩৫০ কোটি টাকার ব্যবসা করেছে ‘জওয়ান’।

তৃতীয় দিনে ছবিটি হিন্দি, তামিল এবং তেলুগুতে যথাক্রমে গ্রস ৭৩.৭৬ কোটি, ৫.৩৪ কোটি এবং ৩.৭৪ কোটি টাকার ব্যবসা করেছে। অর্থাৎ তৃতীয় দিনে ছবিটির আয় মোট ৮২.৮৪ কোটি টাকা। আয়ের অংক চোখ কপালে তোলার মতোই! 

রোববার সারাদিনে ‘জওয়ান’-এর আয় আরও বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। আতলী কুমার পরিচালিত এই ছবি বলিউডের সর্বকালের সর্বোচ্চ ওপেনিং।

পুরো ভারতে তো বটেই, বাংলাতেও দারুণ ব্যবসা করছে ‘জওয়ান’। প্রথম দিনেই পশ্চিমবঙ্গ থেকে ছবিটির আয় হয় ৪ কোটি। হিন্দি তো নয়ই, এমনকি পশ্চিমবঙ্গে অনেক বাংলা ছবিরও লাইফটাইম আয়ের থেকে বেশি এই অঙ্ক। 

বছরের শুরুর দিকে ‘পাঠান’, শেষে এসে ‘জওয়ান’। পাঁচ বছরের আড়াল থেকে বের হয়ে শাহরুখ খান ফিরে এলেন স্বরূপে।

আরো পড়ুন: শাহরুখ সিনেমার ঈশ্বর : কঙ্গনা

এসি/ আই. কে. জে/ 





‘জওয়ান’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250